লন্ডনে আব্দুল মান্নান ছুরাব আলীর ৯ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভায়

1119

ওয়ানবাংলানিউজ: বীর মুক্তিযোদ্ধা, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাবেক নেতা ও যুক্তরাজ্য মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মান্নান ছুরাব আলী’র ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা রবিবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুন্টে অনুষ্ঠিত হয়েছে। এতে রাজণৈতিক ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কমান্ডার আব্দুল মান্নান ছুরাব আলী স্মৃতি পরিষদ ইউকে কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা লুকমান হোসেন।
লন্ডন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি শাহ আজিজুর রহমান, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, যুক্তরাজ্য আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিফ আহমদ, মরহুমের ছেলে জুবের আহমদ, তারেক আহমদ, কমিউনিটি নেতা আব্দুল গফুর খালিসাদার, মাহমুদ হাসান এমবিই, সৈয়দ সুরুক মিয়া, আব্দুল হান্নান, আশরাফ আহমদ, গোলাম কিবরিয়া, আব্দুল হেলাল চৌধুরী সেলিম, মতিউর রহমান, সুরমান মেম্বার, আনোয়ারুল ইসলাম, বাবুল খান, সালেহ আহমদ, আমিনুল হক জিলু, সুজাত মনছুর, মোবারক আলী, সারওয়ার কবির প্রমুখ।
সভায় বক্তারা মুক্তিযোদ্ধা ছুরাব আলীর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বলেন, তিনি আজীবন কমিউনিটির মানুষের কল্যানে কাজ করে গেছে। তিনি ছিলেন, সত্যিকারের একজন দেশ প্রেমিক ও মুজিব আদর্শের সৈনিক। তার দেশপ্রেম কমিউনিটির মানুষ আজীবন স্মরন রাখবে।