ওয়ানবাংলানিউজ: গত ০৫ মার্চ সোমবার পূর্ব লন্ডনে স্থানীয় একটি হলে নোয়াখালী সমিতির ইউকের আহবায়ক আবদুর রব সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল হক রাজের পরিচালনায় জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় নোয়াখালী সমিতির আগামী ২০১৮ ও ২০১৯ সালের কমিটির গঠনের জন্য পাঁচ সদস্যের নিবর্চান কমিশনার বৃন্দ হলেন।
১. গ্রেটার নোয়াখালী এসোসিয়েশন ইউকে’র সাবেক সভাপতি ড. এম এ আজিজ। ২. বর্তমান সাধারণ সম্পাদক এম এ সালাম ভিপি হারুন, ৩. ট্রেজারার আনোয়ার হোসেন চৌধুরী, ৪। নোয়াখালী সমিতি ইউকে’র আহবায়ক আব্দুর রব, ৫. সাবেক আহবায়ক আতাউল্যাহ ফারুক ।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় আগামী ২৬ মার্চ যুক্তরাজ্যে বসবাসরত নোয়াখালী বাসীর উপস্থিতিতে নির্বাচন কমিশনবৃন্দ নোয়াখালী সমিতি ইউকে ২০১৮-২০১৯ নতুন কমিটি ঘোষণা করবেন। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য আমাদের ওয়েবসাইট অথবা নির্বাচন কমিশনারবৃন্দের সাথে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ করা যাচ্ছে। আচোনায় অংশগ্রহণ করেন মুক্তিযোদ্ধা আলী হোসেন, মোস্তফা কামাল পিংকু, এনামুল হক অসরু, এস এ টিভির ডিরেক্টর শিরিন আক্তার (সামান্তা), চ্যানেল আই ইউরোপের উপস্থাপক হাসিনা আক্তার, ইফতেখার আহমেদ ইমন, আতাউর রহমান শিপন, খন্দকার হারুন (নবী), কবির আহমেদ, আবুল হোসেল নিজাম, আলা উদ্দিন রাসেল, মনির আহমেদ, মোশাররফ হোসেন ভূইয়া, মইন উদ্দিন, জুলফিকার আলম, সামছুদ্দিন সুমন প্রমুখ।















