ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথ এইড ইউকের সাবেক সভাপতি, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক মো: মিছবাহ উদ্দিনের পিতা এবং বিশ্বনাথ পুরান বাজার বণিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ্ব ইন্তাজ আলী (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি-রাজিউন)। তিনি শনিবার (১০ আগস্ট) বিকেল ৩ টা ৪৫ মিনিটের সময় সিলেট নগরীর আল হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভোগছিলেন।
পিতার অসুস্থতার কারনে বেশ কিছুদিন যাবত দেশে অবস্থান করছেন প্রবাসী মিসবাহ উদ্দিন। মিসবাহ উদ্দিনের পিতার ইন্তেকালে বিশ্বনাথ এইড ইউকের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সেই সাথে শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বিশ্বনাথ এইড ইউকের নেতৃবৃন্দ।
শোক প্রকাশকারীগন হচ্ছেন বিশ্বনাথ এইড ইউকের সভাপতি আব্দুর রহিম রঞ্জু, সহ সভাপতি কাউন্সিলার আয়াস মিয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন কয়েছ, ট্রেজারার বখতিয়ার খান, সাবেক সভাপতি খালেদ খান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রফি, আবুল হাসনাত, ট্রাস্টি আব্দুস ছোবহান, আবুল কালাম, সাব্বির আহমদ, শাহ সোপান, আব্দুল হামিদ টিপু, জাকেল বখত চৌধুরী, ফারুক মিয়া, শামসুল আলম মেহেদী, আবুল হোসেন মামুন।
এদিকে বাংলাদেশ সময় রাত ৯টায় বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের ১ম জানাযার নামাজ এবং রাত সাড়ে ৯টায় উপজেলার সদর ইউনিয়নের বৈদ্যকাপন গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে ২য় জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুম আলহাজ্ব ইন্তাজ আলীর দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তার পুত্র প্রবাসী মিছবাহ উদ্দিন।















