বিনোদন ডেস্ক: শহুরে তারুণ্যের অনেকে আজ বিনোদন জগতের সাথে যোগ দিচ্ছেন। কেউ মডেলিং আবার কেউ নির্মাতা হিসেবে কাজ করছেন। তেমনি একজন তরুণ নির্মাতা হিসেবে নাম কুড়াচ্ছেন পাভেল মাহমুদ জয়। তার প্রোডাকশন হাউজের নাম ‘স্বপ্নঘুড়ি’; যা রাজধানীর মিরপুর-১০ এ অবস্থিত।
২০১৪ সাল থেকে নির্মাতা হিসেবে কাজ শুরু করেন পাভেল মাহমুদ জয়। সেই থেকে অনবরতভাবে তিনি অনেক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, ডকুমেন্টারি, মিউজিক ভিডিও ও নাটক তৈরী করেছেন। তার মধ্যে উল্লেখ্যযোগ্য এলাকার বড় ভাই, ‘সরি মা’, ৫০ হাজার টাকা, বিবেক, রিয়েলিটি, উইন্টার মর্নিং ইত্যাদি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, প্রেমের আগুন, মন মানে না, চুপি চুপি এলে ইত্যাদি মিউজিক ভিডিওতে রাকিব মুসাব্বির, এস এম রুবেল, তানভির আহমেদ, হাসিব শাহ ইভান, সাজু খান, নুসরাত জাহান নিশি, মীম ইত্যাদি গায়ক-গায়িকার কন্ঠে পাভেল মাহমুদ জয়ের পরিচালনায় মডেলিং করেছেন জান্নাতুল নাঈম এভ্রিল, বিজয় নিশান, সাব্বির অর্নব, অপ্সরা মীম, পিযুষ, পাখি শিমু, ফারহানা, নওশীন, জারা, অন্তু হোসাইন প্রমুখ।
পাভেল মাহমুদ জয় বলেন, আমি নিয়মিত একজন নাট্য নির্মাতা হিসেবে বিনোদন জগতে নিজকে তুলে ধরতে চাই। এছাড়া সিনেমা নির্মাণের প্রতি আমার প্রবল ইচ্ছে আছে। আমি সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।












