ঢাকা সংবাদদাতা: ড. জাফর ইকবালের ওপর হামলায় আওয়ামী লীগের হাত আছে- মির্জা ফখরুলের এমন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের মানুষ এটা কখনোই বিশ্বাস করবে না। এ বক্তব্যে বরং বিএনপির ভোট আরও কমবে।
মঙ্গলবার বিকেল ৩টায় বনানী সেতু ভবনে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এটা মিথ্যাচারের ভাঙা রেকর্ড। বিএনপি এসবই বলবে।
ভারতে সম্ভাব্য সফর নিয়ে ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে সম্পর্কের সবচেয়ে ভালো সময় যাচ্ছে। আগে সন্দেহ ছিল। সেই দেয়াল ভেঙে গেছে। শুধু সরকারি লেভেলে নয়, পার্টি টু পার্টি পর্যায়ে সম্পর্ক উন্নয়নের জন্য ভারতে আসন্ন সফর করবে আওয়ামী লীগ।















