বিনোদন ডেস্ক: ‘জনগণ আমারে ভালোবাসে বলেই আমি স্টার। কারা আমাকে হিংসে করে জানেন? যারা দেখতে ভালো, তারা। যারা এত বছর ধরে কিছু করতে পারে নাই, সেসব লোকজনেরা আমার নামে গাল পাড়ে। হিরো আলম দু’দিন কা ল্যাড়কা এত হিট হইল ক্যামনে? এটাই বুঝতে পারে না।’
সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের সংবাদ প্রতিদিন পত্রিকায় হিরো আলমের একটি সাক্ষাৎকার প্রকাশ হয়েছে। সেখানে হিরো আলম বলেন, ‘আমি মনে করি যারা গালাগাল দেয়, তাদেরকেও আদাব দিতে হবে। সালাম দিতে হবে। কারণ ওই ব্যক্তি যদি আমার ভিডিও না দেখত তাহলে গালি দিত না।’
প্রেমের বিষয়ে হিরো আলম বলেন, ‘আগে কিন্তু কেউ প্রেম করতে চাইত না। আমার চেহারা খারাপ তাই। আর এখন যারা প্রেম করতে চায়, তারা আমারে নয় ‘হিরো আলম’-রে পেতে চায়। আমার কাছে প্রেম মানে ‘ওয়ান টাইম’। একবারই করছি, বিয়াও করছি।’
‘টালিউডে দু’জনের সঙ্গে কাজ করার ইচ্ছে রাখি। প্রথম কোয়েল মল্লিক। আর দ্বিতীয় হইলো শ্রাবন্তী। আরও আছে। তবে আপাতত এই দুইটাই থাক।’-বলেন হিরো আলম।
বলিউডে কার সঙ্গে কাজ করতে চান এমন প্রশ্নে হিরো আলম বলেন, ‘দ্যাখেন আমি ভাইরাল হিরো। তাই যার ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয়, তার সঙ্গে কাজ করতে চাই। তাই আমার টার্গেট সানি লিওন। সুযোগ পেলে সানি লিওনের সঙ্গে কাজ করতে চাই।’












