আরও তিনজন নারী রাষ্ট্রদূত নিয়োগ দেয়ার পরিকল্পনা নিয়েছে ইরান। এ নিয়োগের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ প্রশাসনের কাছে একটি প্রস্তাব তুলে ধরেছেন। খবর পার্সটুডে।
জাভেদ জারিফ বলেন, আমরা এরইমধ্যে মন্ত্রী মুখপাত্র ও নারী রাষ্ট্রদূত নিয়োগ করেছি।
রোববার ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক কমিটির কাছে এ প্রস্তাব তুলে ধরেন তিনি। কমিটির মুখপাত্র হোসেইন নাকাভি হোসেইনি ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান।
এদিকে, পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ রোববার ইরানের জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে যোগ দেন। আগেই ১৪ জন সংসদ সদস্য তার কাছে ১৬টি প্রশ্ন করেছিলেন।















