লন্ডনে কমিউনিটি ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে শফিকুর রহমান চৌধুরীরর মতবিনিময়

818

ওয়ানবাংলানিউজ: ইস্ট লন্ডনের বাংলাদেশী কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য সফররত সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সফিকুর রহমান চৌধুরী। গত ১ মার্চ বৃহস্পতিবার ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি বাংলাদেশী কমিউনিটি সংগঠনগুলিকে অতীতের ন্যায় আবারো ঐক্যবদ্ধ হয়ে কমিউনিটির স্বার্থে কাজ করার আহবান জানান। তিনি বলেন, বর্তমানে সুপরিকল্পিতভাবে বাংলাদেশী কমিউনিটির ঐক্য বিনষ্ট করা হচ্ছে, বাংলা স্কুল, বাংলা সংস্কৃতি থেকে নতুন প্রজন্মকে দূরে রাখার চেস্টা করা হচ্ছে। তিনি আবারো সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
ব্রিকলেইনের বিশিষ্ট ব্যবসায়ী সামসুদ্দিন সামস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ব্রিকলেইন জামে মসজিদের সভাপতি আলহাজ্ব সাজ্জাদ মিয়া, সিনিয়র সহ সভাপতি আব্দুল গফুর খালিসাদার, কমিউনিটি নেতা মতিউর রহমান, কবি শাহ শামীম আহমদ, নিরাপদ সড়ক চাই নিসার সভাপতি আব্দুল হেলাল চৌধুরী সেলিম, কমিউনিটি নেতা আশরাফুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, বিয়ানী বাজার প্রগতি এডুকেশন ট্রাস্টের ট্রেজারার ময়নুল হক, যুক্তরাজ্য নিরাপদ সড়ক চাই এর সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু, যুবনেতা বাবুল খাঁন, ছাত্রলীগ নেতা সারোয়ার কবির প্রমুখ।