২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত রাষ্ট্র লুটনবাসীর মতবিনিময় সভায় শফিক চৌধুরী

1059

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্য সফররত সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। দেশের সর্বত্র উন্নয়ন হচ্ছে। মানুষের আয়ু বেড়েছে, জীবনমানের উন্নয়ন হয়েছে। দেশে বর্তমান প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২৮ শতাংশ। মাথাপিছু আয় ১৬১০ মার্কিন ডলার। এই ধারা অব্যাহত থাকলে ২০২১ সালে মাথাপিছু আয় দাঁড়াবে ২ হাজার মার্কিন ডলারে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার স্বপ্ন দেখছে। লক্ষ্য ২০৪১ সালের আগেই উন্নত দেশে পরিণত হওয়া।
গত ১৯ ফেব্রুয়ারি লুটনে বসবাসরত বিশ্বনাথ-বালাগঞ্জ- ওসমানীনগরবাসীর সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি। শফিক চৌধুরী বলেন, দেশকে উন্নয়নের পথে ধাবিত করলেও গত কয়েক বছরে অনেক বন্ধুর পথও পাড়ি দিতে হয়েছে বর্তমান সরকারকে। তবে সব ষড়যন্ত্র আর চ্যালেঞ্জ প্রজ্ঞার সঙ্গে মোকাবেলা করেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজস্ব অর্থায়নে চ্যালেঞ্জিং পদ্মা সেতু নির্মাণ, দ্রুতগতিতে এগোচ্ছে মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, গভীর সমুদ্রবন্দর, রূপপুর পরমাণু বিদ্যুত কেন্দ্র নির্মাণ কাজ, এখন গ্রামের ঘরে ঘরে বিজলির আলো, ক্ষুধা দারিদ্র্য অশিক্ষা কুশিক্ষা আর মঙ্গা উধাও শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে। লুটনের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খলিলুর রহমান। লুটন যুবলীগের সভাপতি মজনু মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ।
লুটনের মতবিনিময় বিশেষ অতিথির বক্তৃতা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, নিউহাম আওয়ামী লীগের সভাপতি মোবারক আলী, কভেন্ট্রি আওয়ামী লীগের সভাপতি মখদ্দুছ আলী, নর্থাম্পটন আওয়ামী লীগের সভাপতি এম এ রউফ, লন্ডন আওয়ামী লীগের সহ সভাপতি ময়নুল হক, আন্তর্জঅতিক সম্পাদক আমিনুল হক জিলু, যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল খান, লুটন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ রকিব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান চৌধুরী রুহুল, সহ সভাপতি ফয়সল আহমদ, আওয়ামী লীগ নেতা অধ্যাপক ফরিদ আহমদ, মোশাহিদ আলী বেলাল, রাসেল আহমেদ, সেলিম আহমদ, ডালিম আহমদ, যুবলীগ নেতা খালিছুর রহমান খালিছ, ফখরুল ইসলাম,এম এ রহিম প্রমূখ।