ওয়ানবাংলানিউজ: ১/ ই-ফ্যাশনের উদ্যেগে লন্ডনে এশিয়ার বৃহত্তম টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের প্রদর্শনী লন্ডন এক্সপো ২০১৮আয়োজনকে সামনে রেখে এক সংবাদ সন্মেলন অুনষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে এই সংবাদ সন্মেলনের আয়োজন করা হয় । এই সময় লিখিত বক্তব্য পাঠ করেন ই-ফ্যাশনের এর সিইও লুৎফুর রহমান ।
তিনি জানান , আগামী ৪ ও ৫মে সেন্ট্রাল লন্ডনের অভিজাত ভেন্যুতে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে । দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন টেক্সটাইল ও গার্মেন্টস প্রতিষ্ঠান অংশ গ্রহন করবেন। তৈরি পোশাক খাতের আন্তর্জাতিক এ প্রদর্শনীতে মূলত টেক্সটাইল ও গার্মেন্ট সেক্টরের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজস্ব পণ্য প্রদর্শন করবে। এছাড়া স্টল বরাদ্ধের জন্য ২ ক্যাটেগরিতে খুবই সীমিত চার্জ ধার্য করা হয়েছে ।
সংবাদ সন্মেলনে আরো জানানো হয় , এই প্রদর্শনীর মাধ্যমে ভোক্তা এবং উদ্যোক্তাদের জন্য একটি যুগোপযোগী প্লাটফর্ম তৈরি করা হবে, ফলে যোগাযোগের মাধ্যমে উদ্যোক্তারা নতুন নতুন প্রযুক্তি ও সেবার সঙ্গে পরিচিত হতে পারবে। এই সুযোগের ফলে সবার মধ্যে সেতুবন্ধন গড়ে উঠবে, যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানান আয়োজকরা। এসময় আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন , গোলাম কিবরিয়া শিমুল , ফারুক হোসেন, মিসেস তেরেসা, মাহবুব রহমান প্রমূখ ।












