ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগরের সাবেক সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, শেখ হাসিনার সরকার জনগণের সরকার। উন্নয়নের বিশ্বাসী সরকার. জনবান্ধব সরকার। সরকারের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গৌরবময় অনেক অর্জন রয়েছে। প্রতি বছর প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে ৩৫ কোটির বেশি বই বিতরণ করে সরকার। দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৮৫ ভাগ বৃদ্ধি পেয়েছে। ৩৫ লাখ সংযোগসহ ৬৫টি নতুন বিদ্যুৎকেন্দ্র চালু হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি রচডেলে বসবাসরত বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসামানীনগরবাসীর সাথে মতবিনিময় সভায় বক্তৃতা করতে গিয়ে এসব কথা বলেন তিনি।
শফিক চৌধুরী শেখ হাসিনার সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, নারীর ক্ষমতায়নে অনন্য অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ এবং ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ এ ভূষিত করেছে জাতিসংঘ। এছাড়া হার্ভার্ড ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে করা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘দ্য গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্টে রাষ্ট্রক্ষমতায় নারীর অবস্থান বিবেচনায় সবাইকে পেছনে ফেলে বিশ্বের এক নম্বরে উঠে এসেছে বাংলাদেশের নাম।
আগামী নির্বাচন অসাম্প্রদায়িক ও প্রগতির পক্ষের শক্তির জন্য অস্তিত্বের প্রশ্ন। বর্তমানের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করা ছাড়া জাতির সামনে আর কোন বিকল্প নেই। দেশের জন্য, মানুষের জন্য শেখ হাসিনার সরকার বারবার দরকার।
কমিউনটি ব্যক্তিত্ব আলহাজ্ব ছুরাব আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাজ্জাদ মিয়া, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ। কমিউনিটি নেতা সৈয়দ মুজিবুর রহমানে ও এমএ বাসিতের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন মো: আয়াছ মিয়া, ম্যানেচেস্টার আওয়ামী লীগের সভাপতি ছুরাবুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট মীর গোলাম মোস্তফা, সোহেল মিয়া, আলহাজ্ব আব্দাল মিয়া, আজমল খান, শওকত আলী, সিপার মিয়া















