চট্টগ্রামে পুলিশের হাতে গুলিবিদ্ধ দুই ছিনতাইকারী আটক

421

ঢাকা সংবাদদাতা: চট্টগ্রাম নগরীতে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের পর দুই ছিনতাইকারীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। এসময় নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামানসহ তিনজন আহত হয়েছেন।

রোববার রাত ১টার দিকে খুলশী থানার আমবাগান এলাকায় পূবালী মাঠসংলগ্ন রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুজন হলেন, ফরিদ ও ইউসুফ। পুলিশের দাবি তারা পেশাদার ছিনতাইকারী ও ডাকাতদলের সদস্য।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) এএএম হুমায়ুন কবির জানান, তাদের উপস্থিতির খবর পেয়ে আমরা তাদের ঘিরে ফেলি। তারা আমাদের ওপর গুলি ছোড়ে। আমরাও পাল্টা গুলি চালাই। পরে ঘটনাস্থল থেকে আমরা ফরিদ ও ইউসুফ নামে দুই জনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। আহত তিন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে দেশীয় বন্দুক, পাঁচ রাউন্ড গুলি, রামদা, চাপাতি, কিরিচ উদ্ধার করা হয়েছে।