জগন্নাথপুর উপজেলা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন; নতুন কমিটির নাম ঘোষণা।

903

ওয়ানবাংলানিউজ: জগন্নাথপুর উপজেলা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারী সোমবার পূর্ব লন্ডনের ইস্টহাম কনজারভেটিব ক্লাবে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি সালেহ আহমেদ চেীধুরী আলফু।
ট্রাস্টের সাধারণ সম্পাদক রাজনীতিবিদ শাহ শাহিদুর রহমানের সঞ্চালনায় সম্মেলনের শুরুতে ট্রাস্টের গত মেয়াদের রিপোর্ট উপস্থাপন করেন ট্রাস্টের কোষাধ্যক্ষ সালেহ আহমদ। পরে রিপোর্টের উপর আলোচনার পর তা পাশ হয়।
সম্মেলনের শেষে নির্বাচন কমিশনার আসিকুর রহমান, কাউন্সিলর ফারুক চেীধুরী এবং কাউন্সিলর আয়েশা চেীধুরী নতুন কমিটির নাম ঘোষণা করেন। একটি মাত্র প্যানেল থাকাতে ভোট গ্রহণের প্রয়োজন হয়নি। সালেহ আহমেদ চৌধুরী আলফুকে সভাপতি, শাহ শাহিদুর রহমানকে সিনিয়র সহ সভাপতি, সালেহ আহমদকে সাধারণ সম্পাদক এবং সাজাহান মিয়াকে কোষাধ্যক্ষ করে ৩১ সদস্য বিশিস্ট নতুন কার্যকরি কমিটির ঘোষণা দেন নির্বাচন কমিশনাররা।
নতুন কমিটির নেতৃবৃন্দ এসময় এলাকার উন্নয়নে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করার কথা জানান এবং সবার সহযোগিতা কামনা করেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন, জালাল উদ্দিন, দুদু মিয়া, মুজিবুর রহমান, আঙ্গুর মিয়া, সৈয়দ জিল্লুল হক, ফারুক মিয়া, এডভোকেট মুয়িদ চৌধুরী, জসিম উদ্দিন, শাহ নুরুজ্জামান আহমেদ, কয়সর আহমেদ, মহিউদ্দিন হিরন, শেখ ফারুক, আব্দুল কাদির, সাজন উদ্দিন, আবু সুফিয়ান চৌধুরী, মতিয়ার চৌধুরী, কাউন্সিলর মাহবুব রহমান সহ আরো অনেকে।
নতুন নির্বাচিত কমিটির সদস্যরা হলেনঃ
সভাপতি সালেহ আহমদ চৌধুরী আলফু, সিনিয়র সহ সভাপতি শাহ শাহিদুর রহমান, সহ সভাপতি মোহাম্মদ আব্দুল খালিক সাজান, সহ সভাপতি মোহাম্মদ আব্দুল কাদির, সহ সভাপতি ফারুক মিয়া জিলু, সহ সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, সহ সভাপতি মোহাম্মদ শাহজাহান, সহ সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, সহ সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন, সহ সভাপতি আনোয়ার মিয়া, সহ সভাপতি শেখ ফারুক আহমদ, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ নেসারুল হক, সহ সাধারণ সম্পাদক তোফাজ্জল মিয়া, কোষাধ্যক্ষ শাহজাহান মিয়া, সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ সাব আলী, সাংগঠনিক সম্পাদক দুদু মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান শামীম, মেম্বারশীপ সম্পাদক মোহাম্মদ আবু সুফিয়ান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফখর উদ্দিন ফখরুল, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহ নুরুজ্জামান আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুকিতুর রহমান, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক শাহ কোরেশী লিটু, প্রেস এন্ড পাবলিসিটি সম্পাদক সৈয়দ সায়কুল ইসলাম, সহ প্রেস এন্ড পাবলিসিটি সম্পাদক মোহাম্মদ নুরুল জামান, ইসি মেম্বার সাজ্জাদুর রহমান, ইসি মেম্বার তউরিস মিয়া, ইসি মেম্বার আনিস মিয়া, ইসি মেম্বার মোহাম্মদ আক্কাস উদ্দিন, ইসি মেম্বার মোহাম্মদ আকমান চৌধুরী আকিক, ইসি মেম্বার দবির মিয়া।