নির্বিষ বোলিংয়ে বাংলাদেশের আরেকটি অপ্রত্যশিত হার

885

খেলাধুলা ডেস্ক: ব্যাটিংয়ে রেকর্ড পুঁজি সংগ্রহ করেছিল বাংলাদেশ। ব্যাটসম্যানরা নিজেদের কাজটা করেছিলেন ঠিকমতই । কিন্তু বোলাররা চরমভাবে হতাশ করলেন ।

বিবর্ণ বোলিংয়ে শ্রীলঙ্কা পাহাড় সমান রান তাড়া করেছে হেসেখেলেই। ৬ উইকেটে বাংলাদেশকে হারিয়ে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে সফরকারীরা।

স্কোর: শ্রীলঙ্কা ১৯৪/৪ (১৬.৪ ওভার)

বাংলাদেশ ১৯৩/৫ (২০ ওভার)

ফলাফল: শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী (২০ বল হাতে রেখে)

ম্যাচসেরা কুশল মেন্ডিস: বল ও ব্যাট হাতে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন থিসারা পেরেরা। কিন্তু বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিস্ফোরক ইনিংস খেলেন কুশল মেন্ডিস। দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন ডানহাতি ওপেনার। ২৭ বলে ৫৩ রান করেছেন তিনি।

রেকর্ড গড়ে জিতল শ্রীলঙ্কা: এর আগে ১৭৬ রান করে জয়ের রেকর্ড ছিল শ্রীলঙ্কার। আজ ১৯৪ রান তাড়া করে নতুন জয়ের রেকর্ড গড়ল চন্ডিকা হাথরুসিংহের দল। পাশাপাশি বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়ল লঙ্কানরা।

শেষ ৫ ওভারে ৬৫ রান: ডিকাভেলা আউট হওয়ার পর পথ হারায়নি শ্রীলঙ্কা। অভিজ্ঞ থিসারা পেরেরাকে সাথে নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান দাসুন শানাকা। দুজন ৫ ওভারে তুলেন ৬৫ রান। তাতেই শেষ বাংলাদেশ। বিস্ফোরক ব্যাটিংয়ে থিসারা ১৮ বলে তুলেন ৩৯ রান। শানাকা ২৪ বলে করেন ৪২ রান। বাংলাদেশের কোনো বোলারই তাদের সামনে গড়তে পারেননি প্রতিরোধ।