ব্রিটিশ পার্লামেন্টের বাইরে হোমলেস ব্যক্তির লাশ উদ্ধার

1543

ওয়ানবাংলানিউজ: ব্রিটিশ পার্লামেন্টের কাছে ওয়েস্টমিনিস্টার স্টেশনের প্রবেশ পথ থেকে এক হোমলেস বা গৃহহীন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর ব্রিটিশ এমপিরা রাস্তার পাশে ও এবং স্টেশনগুলিতে হোমলেস বা গৃহহীনদের থাকা সমাপ্তি ঘটাতে সরকারের প্রতি আহবান জানিয়েছে। তারা এ ধরনের মর্মান্তি ঘটনার পরিসমাপ্তি দেখতে চান।
মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে ওই লোকটি ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেছেন। তার মৃত্যুর কারন অস্পষ্ট ও কিন্তু সন্দেহজনক নয়। বুধবার সকাল সাড়ে ৭টায় তার মৃত্যু হয়। তিনি শ্বাস নিতে পারছিলেন না। এম্বুলেন্স সার্ভিস জানিয়েছে তারা সর্বাত্মক চেস্টা করেছে কিন্তু সে ঐখানেই মারা যায়।
এ মৃত্যুর ঘটনায় দু:খ প্রকাশ করেছে টুইট করেছেন ব্রিটেনের বিরোধী দলীয় নেতা জেরিমি করবিন এমপি। তিনি সকল এমপিদের ব্রিটেনের হোমলেসদের দু:খ গুছাতে পরিবর্তন আনার আহবান জানান।