দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়ল ভারত

774

খেলাধুলা ডেস্ক: দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়লো ভারত। ৫ম ম্যাচে ৭৩ রানে জিতে ৪-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করলো সফরকারীরা।

রোহিত শর্মার ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরিতে ২৭৪ রানের সংগ্রহ পায় ভারত। তবে, ওপেনিংয়ে ব্যাট করতে নেমে, বেশিক্ষণ টেকেননি শেখর ধাওয়ান। ব্যক্তিগত ৩৪ রানে রাবাদার শিকার হয়ে ফেরেন টিম ইন্ডিয়ার ওপেনার। বিরাট কোহলি ৩৬ রানে রান আউট হয়ে ফিরে যান প্যাভেলিয়নে। সিরিজে ভারতীয় দলের নতুন মুখ শ্রেয়াস আইয়ার করেন ৩০ রান।

২৭৪ রানের জবাবে ইনিংসে ৫২ রানের উদ্বোধনী জুটি গড়ে প্রোটিয়ারা। ব্যাক্তিগত ৩২ রানে মার্করাম আউট হলে তার পিছু নেন জে পি ডুমিনি আর এবি ডি ভিলিয়ার্স। মিলারকে সঙ্গে নিয়ে নিজের অর্ধ শতক পুরো করেন হাসিম আমলা। বাকিদের ব্যর্থতায় দেশের মাটিতে প্রথমবার ভারতের কাছে সিরিজ হারলো প্রোটিয়ারা। ২৭৪ রান তারা করতে গিয়ে ২০১ রানে অলআউট হয় প্রোটিয়ারা।