খেলাধুলা ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির জন্য সাকিব আল হাসানের বদলি খেলোয়াড় হিসেবে নাজমুল ইসলাম অপুকে দলে ডেকেছে বিসিবি।
নিয়মিত অধিনায়ক সাকিবের অনুপস্থিতিতে টি-টোয়েন্টিতেও বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ। এর আগে টেস্ট সিরিজেও সাকিব না থাকায় অধিনায়কত্ব করেছিলেন এই অলরাউন্ডার।
আগামী বৃহস্পতিবার মিরপুরে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।















