ঢাকা সংবাদদাতা: খালেদা জিয়ার রায়কে ঘিরে জনজীবনে আতঙ্ক সৃষ্টি করেছে সরকার। অজানা ভয়ে বেসামাল হয়ে গেছে ক্ষমতাসীনরা। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন।
জিয়া অরফানেজ ট্রাস্টের নামে এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর রমনা থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই মামলার রায় হবে আজ।















