ওয়ানবাংলানিউজ: বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধন ম্যাচ সরাসরি গ্যালারিতে বসে খেলা দেখেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। ক্রিকেট বিশ্বের সেরা আট দল নিয়ে অনুষ্ঠিত এ আসরের উদ্বোধনী ম্যাচের বাংলাদেশের খেলা দেখতে হাজার হাজার বাংলাদেশী সমর্থক উপস্থিত ছিলেন বিখ্যাত ওভাল ক্রিকেট গ্রাউন্ডে। ২৪ হাজার মানুষের ধারন ক্ষমতা সম্পন্ন ওভাল স্টেডিয়াম ছিল কানায়কানায় পুরিপুর্ণ। এতে প্রায় অর্ধেকই ছিলেন বাংলাদেশী সমর্থক।
বাংলাদেশ দলকে সমর্থন জানাতে সাধারণ দর্শকের মত গ্যালারিতে বসে খেলা দেখেন বিএনপির এই সিনিয়র নেতা। এসময় তার সাথে ছিলেন স্ত্রী জোবায়দা রহমান ছিলেন।
খেলায় শুরুতে বাংলাদেশ দারুন ব্যাটিং করে ইংল্যান্ডের বিপক্ষে ৩০৫ রান করে। জবাবে ৮ উইকেট হাতে রেখেই ইংল্যান্ড জয়লাভ করে।















