ওয়ানবাংলানিউজ: লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এর একটি ঘরে অভিযান চালিয়ে গাঁজাসহ নগদ ৪৫ হাজার পাউন্ড জব্দ করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ টাওয়ার হ্যামলেটস এর ই১ এর একটি ঘরে অভিযান চালায়। এসময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
টাওয়ার হ্যামলেটস পুলিশ এক টুইটার বার্তায় ৫০ পাউন্ড নোটের ব্যান্ডলের ছবি এবং ক্লাস বি ড্রাগের ছবি প্রকাশ করেছে যা প্রকাশিত হয়েছে স্থানীয় একটি ইংরেজী অনলাইন পত্রিকায়।
এদিকে বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এর তিন ড্রাগ ডিলারের জেলদন্ড দিয়েছে আদালত। বিস্তারিত নিচের লিংকে
বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এর তিন ড্রাগ ডিলারের জেলদন্ড















