বিশ্বনাথ উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে আটকের প্রতিবাদে লন্ডনে সভা

835

ওয়ানবাংলানিউজ: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সিলেট সফরকে স্বাগত জানিয়ে বিশ্বনাথ উপজেলা সদরে মিছিল পরবর্তীতে গত ৪ জানুয়ারী রোববার রাতে বিশ্বনাথে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অলংকারী ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান লিলু মিয়া’সহ চার জনকে আটক করেছে পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে মামলা দেয়া হয়েছে ৫১ নেতাকর্মীর নামে। এরই প্রতিবাদে ৫ জানুয়ারী রাতে লন্ডনে প্রতিবাদ সভা করেছে যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।
যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সভাপতি ও ইলিয়াস মুক্তি পরিষদ ইউকের সদস্য সচিব আলহাজ্ব তৈমুছ আলীর সভাপতিত্বে ও লন্ডন মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি মো: আব্দুল কুদ্দুছ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ সহ সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন, ড. মুজিবুর রহমান, লন্ডন মহানগর বিএনপির সভাপতি তাজুল ইসলাম, যুক্তরাজ্য যুবদল সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, বিশ্বনাথ বিএনপি নেতা গৌছ আলী, গোলজার আহমদ খান, মদরিছ আলী বাদশা, আব্দুল বাছিত বাদশা, আকলুছ মিয়া, মো: কবির মিয়া, মো: আবুল কালাম, মো: কাওছার আহমেদ, মদরিছ আলী মফজ্জুল, মো: শরিফুল ইসলাম, লন্ডন মহানগর বিএনপির সহ সভাপতি আব্দুর রব, যুগ্ম সম্পাদক ফয়সর আহমদ, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক মাশুক মিয়া, সৈয়দ আতাউর রহমান, নিউহাম বিএনপির সভাপতি মুস্তাক আহমদ, যুবদল নেতা মো: শাহাজাহান আহমেদ, লায়েক মস্তফা, মো: শফিক মিয়া, বিএনপি নেতা সরফরাজ শরফু, শাহ মোহাম্মদ ইব্রাহিম, সাকিল আহমদ, তুহীন মোল্লা, রবিউল আলম, মইনূল ইসলাম,কামাল উদ্দিন, তারেকুজ্জামান, দুলাল মিয়া, খালেদ আহমদ, মো: জাকেল আহমদ, সুফান মিয়া, ফয়ছল এম আহমদ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা জাকেল বখত চৌধুরী
সভায় বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির সকল স্থরের নেতৃবৃন্দের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবী জানান। অন্যতায় সরকারকে পদত্যাগে বাধ্য করতে এক দফা আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুসিয়ারী উচ্চারন করা হয়।