ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক চেয়ারম্যান লিলু মিয়া ও বালাগঞ্জ উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা শেখ সুহেল আহমদ বকুল সহ গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের নিশ্সর্ত মুক্তি দাবী করঁছেন যুক্তরাজ্য বিএনপি সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন সেলিম ।
এক বিবৃতিতে জনাব সেলিম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে স্বাগত জানাতে গিয়ে আওয়ামী পুলিশলীগ কর্তৃক যে সকল নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে তা অত্যান্ত নেক্কারজনক । অবৈধ সরকারের নির্দেশে প্রজাতন্ত্রের কমর্চারী পুলিশ কে এ সব নেক্কারজনক ও ঘৃনিত কাজ থেকে বিরত থাকার আহবান জানান তিনি। অন্যতায় জনগনের প্রতিবাদ শুরু হলে পুলিশ কে তা দামানো খুবই কঠিন হয়ে দাড়াবে বলে হুশিয়ারী উচ্চারন করেন
সেলিম তার বিবৃতিতে আরো বলেন, ৮ ই ফেব্রুয়ারি দেশনেত্রীকে অবৈধ বাবে সরকার যদি সাজা দেওয়ার কোন পায়তারা করে , তার পরিনাম খুবই ভয়াবহ হবে । অবৈধ সরকারের মদদপুস্ট বিচারক দারা দেশনেত্রীকে কোন অন্যায় রায় প্রদান করা হলে , দেশের সবচেয়ে বড় দল বি এন পির লক্ষ লক্ষ লোক সেচ্ছায় কারাগার বরণ করতে বাধ্য হবে । কারাগারে কত লোক সংকুলন করতে পারে তখন দেখা যাবে । জনাব সেলিম বেগম খালেদা জিয়ার সকল মামলা প্রত্যাহার সহ সারা দেশে গ্রেফতার কৃত সকল নেতৃবৃন্দের অনতি বিলম্বে নিস্সর্ত মুক্তি দাবি করেন ।















