সাইফ হাসান: লন্ডনের মেট্রেপলিটন পুলিশের সাবেক ইন্সপেক্টর জন ডয়েল ধ*র্ষণসহ একাধিক গুরুতর যৌন অপ*রাধের অভিযোগে আজ আদালতে হাজির হচ্ছেন। ৫৩ বছর বয়সী এই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে একজন নারীর ওপর দীর্ঘ ১২ বছর ধরে পাশবিক নি*র্যাতন চালানোর অভিযোগ রয়েছে। গত ৪ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এই চার্জ গঠন করা হয়। মেট পুলিশের স্পেশালিস্ট ফায়ারআর্মস কমান্ডের এই সদস্যকে ইতিপূর্বেই বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে।
আদালতের নথিপত্র অনুযায়ী জন ডয়েলের বিরুদ্ধে পাঁচটি ধ*র্ষণ এবং একটি যৌন অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে। ২০১২ থেকে ২০২৪ সালের মধ্যে সংঘটিত এসব ঘটনায় তিনি অত্যন্ত অমানবিক আচরণ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে নিয়ন্ত্রনমূলক আচরণ এবং ভুক্তভোগীকে মারাত্মক শারীরিক আ*ঘাত করার অভিযোগও রয়েছে। লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে আজ এসব মামলার শুনানি অনুষ্ঠিত হবে।
তদন্তকারী সংস্থা জানিয়েছে ডয়েলের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে গুরুতর জখম করার চারটি এবং সাধারণ আ*ঘাতের দুটি অভিযোগ রয়েছে। শুধু তাই নয় তিনি একজন পুলিশ কর্মকর্তা হয়েও ক্ষমতার অপব্যবহার বা সরকারি পদে থেকে অপকর্মে লিপ্ত হওয়ার দুটি অভিযোগের মুখোমুখি। তল্লাশির সময় তার কাছ থেকে চরম আপত্তিকর বা নি*ষিদ্ধ প*র্নোগ্রাফি পাওয়ার কারণে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
২০২৪ সালের জুনে গ্রেফতার হওয়ার পরপরই তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। পরবর্তীতে গত ১০ ডিসেম্বর একটি অভ্যন্তরীণ শুনানির মাধ্যমে তাকে মেট্রেপলিটন পুলিশ থেকে স্থায়ীভাবে ছাঁটাই করা হয়। অপরাধের ভয়াবহতার কারণে মামলাটি লন্ডনের বিচার ব্যবস্থায় বিশেষ গুরুত্ব পাচ্ছে এবং ভুক্তভোগীর সুরক্ষায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
#লন্ডননিউজ #অপ*রাধ #ধ*র্ষণ #aknews #onebanglanews















