লন্ডনে ফরেন এন্ড কমনওয়েলথ অফিসের সামনে বিএনপি’র মানববন্ধন ও স্মারকলিপি পেশ

3042

আহসানুল আম্বিয়া শোভন: বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রেখে আবারো ৫ জানুয়ারীর মত পাতানো নির্বাচন করতে যাচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্য বিএনপি নেতারা। গত ১লা ফেব্রুয়ারী লন্ডনে ফরেন এন্ড কমনওয়েলথ অফিসের সামনে বিএনপি আয়োজিত মানবন্ধনে বক্তারা এ কথা গুলি বলেন। তারা বলেন, বেগম খালে জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে করা হয়েছে বলে তারা বলেন। মানববন্ধন শেষে ফরেন এন্ড কমনওয়েলথ অফিসে একটি স্মারকলিপি পেশ করেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ।
জানাগেছে আগামী ৮ ফেব্রুয়ারী বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের দিন ধার্য করেছে আদালত। এ রায়কে কেন্দ্র করে বাংলাদেশের মত যুক্তরাজ্যে বিএনপি নেতাকর্মীরা উদ্বিগ্ন। আর এ কারনেই ব্রিটিশ সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করে যুক্তরাজ্য বিএনপি একটি স্মারকলিপি প্রদান করেন। নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশে আগামী নির্বাচন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে বাইরে রেখে সরকার করতে চায়। কিন্তু জনগনকে সাথে নিয়ে বিএনপি তাদের সেই আকাংখাকে প্রতিহত করবে।
সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, আব্দুল হামিদ চৌধুরী, আবুল কালাম আজাদ, আলহাজ্ব তৈমুছ আলী, মুজিবুর রহমান মুজিব, শহীদুল ইসলাম মামুন, কামাল উদ্দিন, খসরুজ্জামান খসরু, ড. মুজিবুর রহমান, মিসবাহ উদ্দিন, দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ, নাসিম আহমদ চৌধুরী, এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, ফেরদৌস আলম, যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন,স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন,  এদিকে যুক্তরাজ্য বিএনপির উদোগে ফরেন এন্ড কমনওয়েলথ অফিসের সম্মুখে বিক্ষোভে লন্ডন মহানগর বিএনপির নেতৃবৃন্দের মধ্যে যারা উপস্থিত ছিলেন, তারা হচ্ছেন মহানগর বি এন পি সভাপতি মো: তাজুল ইসলাম, সাধারন সম্পাদক আবেদ রাজা, সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী সিনিয়র সহ সভাপতি আব্দুল কুদ্দস, শরীফ উদ্দিন ভুইয়া বাবু, আব্দুল রব
এমদাদ হোসেন খান, আবু তাহের, যুগ্ম সম্পাদক রোমান আহমদ চৌধুরী, মাহবুবুর রহমান সাকিব,রোমান আহমেদ চৌধুরী ,সোহেল শরীফ মোহাম্মদ করিম ,মাহবুব হাসান সাকিব, সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন মৃধা , কাওছার আহমেদ , আবু তাহের , কোষাধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান , প্রচার সম্পাদক মো: মঈনুল ইসলাম ,সহ প্রচার সস্পাদক সেলিম মাহমুদ. সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মাকসুদুল হক ,মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ রবিউল আলম , সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক দেওয়ান মইনুল হক উজ্জ্বল ,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিলাদ হসেন রুবেল ,মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নহার সাহানা , সহ-মহিলা বিষয়ক সম্পাদক আসমা জামান , আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু নোমান, শিল্প বিষয়ক সম্পাদক মিছবাহ উদ্দিন , শাকিল আহমদ.ফজলে রহমান পিনাক. ইমরান হোসেন. মোহাম্মদ শাহনেওয়াজ .জামাল হোসেন. আফতাব আলী.দেলোয়ার হোসেন. মোঃ ফরিদউল্লাহ মুন্সী.আরিফুল হক. আব্দুস সামাদ রাজ. হাসান জাহেদ প্রমুখ।