আবারো বাংলাদেশের স্বপ্নভঙ্গের বেদনা

482

খেলাধুলা ডেস্ক: বাংলাদেশকে ৭৯ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলঙ্কা : ৫০ ওভারে ২২১
বাংলাদেশ : ৪১.১ ওভারে ১৪২
ফল : শ্রীলঙ্কা ৭৯ রানে জয়ী।

পারল না বাংলাদেশ : মিরপুরে এর আগে তিনটি ফাইনালে হারের হতাশা সঙ্গী করেছিল বাংলাদেশ। আজ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের সামনে হাতছানি দিচ্ছিল নতুন স্বপ্ন। কিন্তু এবারও পারল না বাংলাদেশ। আবারো স্বপ্নভঙ্গের বেদনায় নীল হলো বাংলাদেশ।

ধারাকাছেও যেতে পারল না বাংলাদেশ : লক্ষ্যটা ছিল ২২২ রানের। মিরপুরের উইকেট অনুযায়ী কিছুটা কঠিন লক্ষ্য হলেও অসম্ভব নয় মোটেই। কিন্তু বাংলাদেশ যেতে পারল না ধারেকাছেও। ৪১ ওভার ১ বলে ১৪২ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস। ফিল্ডিংয়ে চোট পাওয়ায় ব্যাটিংয়ে নামতে পারেননি সাকিব আল হাসান।

কী শুরু আর কী শেষ : বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজ শুরু করেছিল জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের বড় জয়ে। এরপর শ্রীলঙ্কাকে হারায় ১৬৩ রানে। তাতে দুই ম্যাচ বাকি থাকতেই ফাইনাল নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। ফিরতি দেখায় জিম্বাবুয়েকে আবারো হারায় ৯১ রানে। তিনটি ম্যাচই জিতেছিল বোনাস পয়েন্ট নিয়ে। কিন্তু প্রাথমিক পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮২ রানে অলআউট হয়ে ম্যাচ হারে ১০ উইকেটে। সেই হারের ধাক্কাটা ফাইনালেও লাগল। টানা তিন জয়ের পর টানা দুই হারে চ্যাম্পিয়ন হওয়ার সপ্নও ভেঙে চুরমার হয়ে গেল। আর দুঃস্বপ্নের মতো সিরিজ শুরু করা শ্রীলঙ্কা হলো চ্যাম্পিয়ন।

অভিষেকে মাদুশানাকার হ্যাটট্রিক : নিজের আগের ওভারে পরপর দুই বলে নিয়েছিলেন ২ উইকেট। পরের ওভারের প্রথম বলে মাহমুদউল্লাহকে আউট করে অভিষেকেই হ্যাটট্রিক করেছেন শেহান মাদুশানাকা। তার হ্যাটট্রিকে শেষ হয়ে গেছে ম্যাচও। বাংলাদেশের হয়ে একাই লড়েছেন মাহমুদউল্লাহ। ৯২ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৭৬ রান করেন তিনি।