বেতন কমানো হচ্ছে বিবিসি’র চার পুরুষ সংবাদ পাঠকের

1133

ওয়ানবাংলাডেক্স: নারী-পুরুষ সমান বেতন নিশ্চিত করতে বিবিসির কয়েকজন পুরুষ সংবাদ পাঠকের মুজুরি কর্তনের ঘোষণা দিয়েছে বিবিসি। বিবিসি ওয়েবসাইট অনুসারে, ওই পাঠকরা হলেন- জিরামি ভাইন, জন হামফ্রিস, হু ইডওয়ার্ড জন সোপেল এবং নিকি ক্যাম্পবেল।
চার সংবাদ পাঠকের বেতনের কত অংশ কর্তন করা হবে, তা নিয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট কোন তথ্য জানায়নি বিবিসি। তবে, সামনের সপ্তাহে একটি তালিকা প্রকাশিত হতে পারে। বৈষম্যের ইস্যুতে বিবিসির সিদ্ধান্তকে স্বাগত জানাবেন বলে তারা জানিয়েছেন।
রেডিও ফর টুডে’র উপস্থাপক হামফ্রিস বলেন, ‘আমার মজুরী কর্তন হতে যাচ্ছে। কিন্তু কত কর্তন করা হবে? হয়তোবা আমার বেতনের অর্ধেকও কর্তন করা হতে পারে। আসলে আমি জানিনা কি হবে।’
সম্প্রতি বিবিসি’র চীনা সম্পাদক ক্যারি গ্রেসি পুরুষের সঙ্গে বেতন বৈষম্যের অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। তার পদত্যাগের জের ধরে আরও কয়েকজন কর্মকর্তা অসম মজুরীর বিরুদ্ধে অবস্থান গ্রহন করেন।
গত বছর, তথ্য সংস্থাটি তার কর্মকর্তাদের মধ্যে সবচেয়ে বেশি উপার্জনকারী কর্মকর্তাদের একটি তালিকা প্রকাশ করে। যেখানে কর্মচারীদের মধ্যে একটি বড় ধরনের বেতনের পার্থক্য লক্ষ্য করা যায়। এরপরই সৃষ্টি হয় জটিলতার। বিবিসি, দি গার্ডিয়ান