সুনামগঞ্জ বিএনপিতে আগামী সংসদ নির্বাচনে যাদের নাম আলোচনায়

1431

নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জ জেলা বিএনপির কমিটি কমিটি ঘোষণার পর জাতীয় সংসদ নির্বাচনের পস্তুতি নিচ্ছে দলটি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে তা প্রতিয়মান হয়। মহাসচিব সারা বাংলাদেশের ৩০০ আসনে বিএনপির সম্ভাব্য ৯০০ প্রার্থীর তালিকা করেছেন। এর মধ্যে সুনামগঞ্জের ৫টি আসনে ১৮ জনের নাম রয়েছে বলে জানা গেছে। সবচেয়ে বেশি প্রার্থী রয়েছেন সুনামগঞ্জ-১ আসনে
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম রয়েছে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সাসংসদ নজির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ডা. রফিক চৌধুরী, ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালিব খাঁন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনিসুল হক, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল এবং হামিদুল হক লিটন আফিন্দি।

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী। যুক্তরাজ্য বিএনপির যুগ্ম-সম্পাদক ও জেলা ছাএদলের সাবেক সহসভাপতি এডভোকেট তাহির রায়হান চৌঁধুরী পাবেল.

সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর) যদি ইসলামী ঐক্যজোটের সাথে জোটবদ্ধ নির্বাচন হয় তাহলে এ আসনে সাবেক সংসদ সদস্য জমিয়ত নেতা মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ, কর্নেল আলী আহমদ ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক এম কয়ছর আহমেদ এর নাম রয়েছে এ আসনে।

সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশম্ভরপুর) আসনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক হুইফ ফজলুল হক আছপিয়া, সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত সম্ভাব্য প্রার্থী হিসেবে আছেন।

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) সুনামগঞ্জ জেলা বিএনপির কমিটি গঠনের সময় ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর সাথে সমঝোতা করায় এ আসনে ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী ও ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসিফ আলীর নাম রয়েছে।

নেতাকর্মীরা জানান এ আসনের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক। মিজানুর রহমান মিজান জেলা বিএনপির সভাপতি মনোনীত হওয়ার পর কলিম উদ্দিন আহমদ মিলন জেলা বিএনপির সভাপতি হলে আগামী সংসদ নির্বাচনে মিজানুর রহমান চৌধুরী প্রার্থী করবেল বলে ঘোষণা দেন এরপর মিজান চৌধুরী সভাপতি পদ থেকে সরে দাড়ান।