লন্ডনে বিশ্বনাথ উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সম্মানে সেহরি পার্টি ও ফান্ড রেইজিং সভা

1875

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথ উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সম্মানে এক আলোচনা সভা ও সেহরি পার্টি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলাবার রাতে। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশনেন।

যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি আবুল কালাম আজাদের আমন্ত্রনে পূর্ব লন্ডনের বার্ডেট রোড়স্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা গৌছ আলী। যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি ও ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদের সদস্য সচিব হাজী তৈমুছ আলী ও স্বেচ্ছাসেবক দল নেতা শরিফুল ইসলাম এর যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসাইন, নব গঠিত সিলেট জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, প্রবীণ বিএনপি নেতা মনির উদ্দিন বশির, কলচেস্টার বিএনপির সভাপতি মিসবা উদ্দিন, বিএনপি নেতা গুলজার খাঁন,

সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি নিজাম উদ্দিন আহমদ, মিল্টন কিংন্স বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ সাহেল, যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সেলিম, লন্ডন মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস, যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মদরিস আলী বাদশা, বিএনপি নেতা ও ব্যবসায়ী কবির মিয়া, বিএনপি নেতা আব্দুস সুবহান,

যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাসিত বাদশা, ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদের সাবেক সদস্য সচিব যুবদল নেতা আফজাল হোসাইন, এডভোকেট রশিদ আলী, মদরিস আলী মফজ্জুল, বিএনপি নেতা আকলুস আলী, মিল্টন কিংন্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তৈবুর রহমান, যুক্তরাজ্য ছাত্র দলের সাবেক সভাপতি এম তানবীর আহমদ, ইলিয়াস আলী পাশা, আব্দুস সালাম, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি তুরন মিয়া, লন্ডন মহানগর বিএনপির যুগ্ন সম্পাদক আজির উদ্দিন, বিএনপি নেতা বাবুল মিয়া, জাকেল চৌধুরী, শফিক মিয়া, আব্দুল কালাম, কাওসার আহমদ ,তাইদ মিয়া ,আবেদ চৌধুরী প্রমুখ।

আলোচনা সভাশেষে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীকে ফিরে পাবার দাবীতে যারা আন্দোলন সংগ্রাম করে নিহত ও আহত হয়েছেন তাদের পরিবারবর্গের জন্য ঈদ গিফট হিসেবে বিশেষ ফান্ড রেইজ করা হয়। এতে তাৎক্ষনিক ৫শ পাউন্ড ক্যাশ রেইজ করা হয়।

সভায় বক্তারা এম ইলিয়াস আলীকে ফিরে পেতে আন্তর্জাতিক অঙ্গনে জোরালো আন্দোলন গড়ে তুলতে সকলের প্রতি আহবান জান এবং তার অবর্তমানে এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার প্রতি সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দেয়া হয়।