ওয়ানবাংলানিউজ: প্রায়ত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল করেছে লন্ডন মহানগর বিএনপি। বুধবার সংগঠনের হোয়াইচ্যাপেল অফিসে অনুষ্ঠিত সভায় বক্তারা মরহুম জিয়াউর রহমানকে বাংলাদেশে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি উল্লেখ করে বলেন, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের অবাধ স্বাধীনতা দিয়ে দেশকে যখন একটি স্বনির্ভর দেশে পরিনত করছিলেন তখনই দেশী বিদেশী ষড়যন্ত্রের অংশ হিসেবে কতিপয় বিপদগামী সেনা সদস্যরা তাকে হত্যা করে। বক্তারা তার বিদেহী আত্মার মাহফেরাত কামনা করেন।
সংগঠনের সভাপতি মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবেদ রাজার পরিচালনায় অনুষ্টিত হয়। সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরীর কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ, যুক্তরাজ্য আইনজীবি ফোরাম এর সভাপতি বারিষ্টার আবুল মনছুর শাহজাহান, ইস্ট লন্ডন বিএনপি সভাপতি ফখরল ইসলাম বাদল, যুক্তরাজ্য যুবদল নেতা আফজল হোসেন . বক্তব্য রাখেন মহানগর বিএনপি সিনিয়র সহ সভাপতি আব্দুল কুদ্দুস, সহ সভাপতি সাহেদ উদ্দিন চৌধুরী,আব্দুর রব,আব্দুল গফ্ফার, মাস্টার আমির ইদ্দিন, যুগ্ম সম্পাদক মাহাবুল হাসান সাকিব, সহ সম্পাদক সম্পাদক নজরুল ইসলাম খান, সোহেল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক জুহিরল হক জামাল, তোফায়েল হোসেন মৃধা,দপ্তর সম্পাদক নজরুল ইসলাম মাসুদ, জিয়াউর রহমান, লাল মিয়া, আবু নোমান, আতাউর রহমান, মাকসুদুল হক, নুরুল ইসলাম, মতিয়ার রহমান, হাসান জাহেদ, মাহবুবুর রহমান, মোমিন মিয়া, খালিদ আল হোসাইন রিয়াদ, সাব্বির আহমদ চৌধুরী, তারিকুল ইসলাম প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনায় করেন যুক্তরাজ্য বিএনপি নেতা মৌলানা শামীম আহমদ।
দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা কামনা করা হয় এবং শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়।















