তানজিদা বাছিত : ব্রেক্সিটের পর এবছর ব্রিটিশ নাগরিকদের আইরিশ পাসপোর্ট গ্রহনের চাহিদা ৭০ ভাগ বেড়ে গেছে বলে জানিয়েছে সেদেরে কর্তৃপক্ষ।
গত বছর ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে দেওয়ার পক্ষে ইউকে’র মানুষ গণভোট রায় দিয়েছিলেন। ফলে ইউরোপ থেকে পুরোপুরি বের হয়ে গেলে হয়ত ফ্রি মুভমেন্ট বন্ধ হয়ে যেতে পারে। তবে আইরিশ সরকার ইইউ সাথে থাকায় এই সুযোগ নিতে চাইচেন ব্রিটিশ আইরিশরা।
বেক্সিটের পর থেকেই ব্রিটিশ নাগরিকদের আইরিশ পাসপোর্টের চাহিদা বৃদ্ধি পায়। তবে এ বছর পেয়েছে সর্বোচ্ছ।
নরথান আয়ারল্যান্ড জন্মগ্রহণ করা, পাশাপাশি ব্রিটিশ নাগরিকদের বাবা-মা এমনকি দাদা-দাদীর সম্পর্ক দেখিয়েও আইরিশ নাগরিক হওয়ার সুযোগ রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রী চারলী ফ্লেনাগান আহ্বান জানিয়ে বলেন, ব্রিটিশ নাগরিকদের আইরিশ পাসপোর্ট এর অধিকার আছে একমাত্র ইহা যদি সংগ্রামের মোকাবেলা করার জন্য দরকার হয়।
অপর দিকে ইউকে’র আইরিশ রাষ্ট্রদূত “দেন মুলহল বিবিসি রেডিও ৪এস এর একটি অনুষ্টানে বলেছেন, বৃটেনে থাকা মানুষের আইরিশ পাসপোর্ট পাওয়ার জন্য চাহিদা এ বছর বৃদ্ধি পেয়েছে, এ বছরের প্রথম কয়েকমাস, গত বছর ধরে ৭০ভাগের উপরে।
তাছাড়া মানুষ অবশ্যই দাদা দাদির মাধ্যমে আইরিশ নাগরিকত্বের জন্য আবেদন করছে যা নাটকীয়তায় চলে গেছে। তিনি আরো বলেন, ব্রেক্সিট আয়ারল্যান্ডের সবার জন্য জটিল অবস্তার সৃষ্টি করছে। আমরা পছন্দ করবো যদি বৃটেন ইউরোপীয় ইউনিয়ন এর সাথে থাকে, তা হবে সবচেয়ে সহজবোধ্য ভাল ব্যবস্থা বজায় রাখার উপায় যা আমাদের নরথান আয়ারল্যান্ডের সাথে আছে।
ব্রেক্সিট এর পর আয়ারল্যান্ড সফট বর্ডার পরিস্থিতি বজায় রেখে, ভালো দিক গুলো আলোচনার স্বীকৃতি দেওয়া হয়, মি.হালহল এ কথা যোগ করেন।















