ওয়ানবাংলানিউজ: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফ্রান্স কেন্দ্রীয় শাখার বিজয় দিবসের আলোচনা সভা ও কর্মী সম্মেলন গতকাল রবিবার ৩১ ডিসেম্বর ফ্রান্স এর প্যারিসের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
ফ্রান্স জমিয়তের সভাপতি,এইচ,এম,সেলিম এর সভাপতিত্বে ও সক্রেঠারী হা: সুহুল ও জয়েন্ট সেক্রেঠারী সাবেক ছাত্র নেতা মাও: হাবিবুর রাহমানের যৌত পরিচালনায় পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে এবং জমিয়তের দলীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে সম্মেলন শুরু হয় ।সংগীত পরিবেশন করেন ফ্রান্স জমিয়তের সাংস্কৃতিক সম্পাদক তাহসিন আহমেদ বুলবুল। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক,জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি মাওলানা শুয়াইব আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাও:মিসবাহ উদ্দীন,প্রধান উপদেশটা ফ্রান্স জমিয়ত, মাওলানা হাফিজ হেলাল আহমেদ হেলালী চট্রগ্রামী, ফ্রান্স জমিয়তের প্রশিক্ষন সম্পাদক হা:নুরুল আম্বিয়া,ফ্রান্স যুবদলের সভাপতি জনাব আরিফ হাসান।আরও বক্তব্য রাখেন
ফ্রান্স জমিয়তের সহ সভাপতি হা:মাও:খালেদ আহমেদ,সিনিয়র সহ-সভাপতি মাওলানা আতাউর রাহমান,জয়েন্ট সক্রেঠারী মাও:হাবিবুর রাহমান।সমাপনি বক্তব্যরাখেন ফ্রান্স জমিয়তের সভাপতি,জনাব,এইচ,এম,সেলিম আহমেদ।এছাড়াও ফ্রান্সের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল মাওলানা শুয়াইব আহমদ বলেন, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে নানা চক্রান্ত চলছে, দেশ ও জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের মানুষের জানমালের নিরাপত্তা নেই। দেশ ও দেশের মানুষকে স্বৈরশাসককের হাত থেকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে নামতে হবে। তিনি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে দেশের আলিম সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সকল অত্যাচার ও অপকর্মের বিরুদ্ধে জমিয়তের নেতৃবৃন্দ সহ সকলকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন উলামায়ে কেরামেই হলেন দেশ ও জাতির প্রকৃত রক্ষক।এদেরকে বাকি রেখে স্বাধীনতার ইতিহাস হতে পারেনা।তিনি আরো বলেন আজ স্বাধীনতা ৪৬ বছর হলেও জাতি আজও স্বাধীনতা উপভোগ করতে পারেনি।
তিনি উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করার আহবান জানান।তৌহিদি জনতাকে জমিয়তের প্লাটফরমে এসে ইসলাম ও দ্বীনের খিদমাতে অংশগ্রহনের আহবান করেন।
সম্মেলন শেষে ফ্রান্স জমিয়তের উপদেশটা কমিটি ও মুল কমিটি বাংলাদেশ জমিয়তের অনোমুদিত কমিটির কপি সকলকে প্রধান করা হয়।















