যৌন হয়রানির দায়ে চিকিৎসকের আমৃত্যু সাজা

578

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে যৌন হয়রানির দায়ে জাতীয় অলিম্পিক দলের সাবেক চিকিৎসক ল্যারি নাসারকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার এ রায় দেয় যুক্তরাষ্ট্রের মিসিগান আদালত।

যুক্তরাষ্ট্রের মিসিগান আদালতে দেড়শ’রও বেশী নারী এথলেট ল্যারী নাসারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। তারা বলেন, গত দুই দশক ধরে তার কাছে চিকিৎসা করার সময় যৌন হয়রানির শিকার হন।

তবে, রায়ের আগে ল্যারি এসব অভিযোগ অস্বীকার করেন এবং মিডিয়া প্রপাগান্ডাকে দায়ী করেন। দাবি করেন তার চিকিৎসার ধরনটাকেই যৌন হয়রানি বলে অভিয়োগ আনা হয়েছে। এর আগেও শিশু নির্যাতনের দায়ে তিনি ৬০ বছরের সাজা পান। এছাড়া তার বিরুদ্ধে আরো তিনটি অভিযোগের রায় হবে আগামি ৩১শে জানুয়ারি।