ঢাকা সংবাদদাতা: সৌদি আরবের আল বাহা প্রদেশে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ ৯ প্রবাসী শ্রমিক নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের বহনকারী ভ্যান উল্টে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
নিহত তিন বাংলাদেশি হলেন, মলম মিয়া, আলম শাহ মিয়া ও সাইফুল ইসলাম আবু বশির। এছাড়াও নিহতদের মধ্যে চার মিশরীয় ও দুই ভারতীয় নাগরিক রয়েছেন। গুরুতর আহত আরেক বাংলাদেশি নাগরিককে বাদশাহ ফয়সাল হাসপাতালে নেয়া হয়েছে।
প্রবাসী ওই শ্রমিকরা একটি হাসপাতালে খাবার বিতরণের কাজ করতেন। কুনফুদা পাহাড়ি অঞ্চলে সাপ্তাহিক ছুটির দিন কাটাতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, আল বাহা প্রদেশের আমির প্রিন্স ডক্টর হোসেম বিন সৌদ বিন আবদুল আজিজ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।















