বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন যুক্তরাজ্য উইমেন শাখার আলোচনা সভা

772

ওয়ানবাংলানিউজ: বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছেন বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন যুক্তরাজ্য উইমেন শাখা। শুক্রবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের যুক্তরাজ্য শাখার সভাপতি সাজিয়া স্নিগ্ধা। সাধারণ সম্পাদক শাহিন নাহার লীনা এবং সহ সম্পাদক মিতা কামড়ানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার সাবিনা আক্তার, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ,কামিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ মোজাম্মেল আলী, বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন যুক্তরাজ্য শাখার সভাপতি আবদুল আহাদ চৌধুরী, কাউন্সিলর পারভেজ আহমদ, কাউন্সিলর মাহবুব আলম, কমিউনিটি নেতা জামাল খান, সাবেক কাউন্সিলর মতিনুজ্জামান, মেহের নিগার, হেকনে এসোসিয়েশন এর সভাপতি আঞ্জুমান আরা আঞ্জু, শাহনাজ সুমি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আনসার আহমেদ উল্লাহ, পলি রহমান জুয়েল রাজ প্রমুখ ।

অনুষ্ঠানের শুরুতেই সকল শহীদদের স্মরণে দাড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন পলি রহমান, সালমা আলম, মাহমুদা মনি, হাসিনা হোসেন, সুফিয়া জেমিন, মিতা কামড়ান।

অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যত পরিকল্পনাগুলো তুলে ধরা হয় এবং আগামী তিন মাস পর পর যুক্তরাজ্যে বসবাসরত বাঙ্গালী মহিলাদের আইনি সহায়তা দেয়ার অঙ্গীকার ব্যক্ত করে শুধু মহিলাদের জন্য উইমেন স্পোর্টস ইভেন্ট করার ঘোষণা দেয়া হয়। পরে
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথি বৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।