ঢাকা সংবাদদাতা: রংপুর বিভাগের বিভিন্ন জেলাসহ দেশের কয়েকটি জেলায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পটি ৪ দশমিক ৫ মাত্রার ছিল। এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা এখনো জানা যায়নি।
আমাদের সৈয়দপুর সংবাদদাতা মো: জাকির হোসেন জানান, বিরতিহীন শৈত্যপ্রবাহ ও মাঘের শীতে মানুষ যখন জুবথুবু হয়ে লেপকাঁথার তলে একটু উষ্ণতার খোঁজ করছে, ঠিক তখনই নীলফামারির সৈয়দপুরে মাটি কাঁপিয়ে ওঠে ভূমিকম্প। শনিবার সকাল ৭.১৫ মিনিটে সৈয়দপুরে ভূমিকম্পটি মাত্র ২২ সেকেন্ড স্থায়ী হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অন্যান ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি।















