ডিএসসিসি ১৮টি ওয়ার্ডের নির্বাচনের তফসিলও স্থগিত

642

ঢাকা সংবাদদাতা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৮টি ওয়ার্ডের নির্বাচনের তফসিল স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে ১৮টি ওয়ার্ডের নির্বাচন হবে না।

বৃহস্পতিবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুখের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ডেমরা ইউনিয়নের জয়নাল আবেদীন নামে এক ভোটার নির্বাচন স্থগিত চেয়ে রিট আবেদন দায়ের করেন।

গতকাল বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন ও সম্প্রসারিত অংশের কাউন্সিলর নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।