শাম্মী আখতার সমাহিত হবেন শাহজাহানপুরে

871

বিনোদন ডেস্ক: শাম্মী আখতারের জানাজা বাদ যোহর; দাফন শাহজাহানপুর কবরস্থানে।

পরিবারের সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার বাদ যোহর আমিনবাগ জামে মসজিদে জানাজা শেষে শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হবে তাঁর মরদেহ।

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়ে মঙ্গলবার বিকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে বাংলা গান হারালো একজন রুচিশীল শিল্পীকে।

১৯৫৭ সালের ১৬ই ফেব্রুয়ারি জন্মগ্রহন করেন শাম্মী আখতার। সত্তরের দশকে পা রাখেন গানের ভুবনে। মায়াময় কণ্ঠস্বর আর সুললিত গায়কী দিয়ে জয় করে নেন শ্রোতাদের হৃদয়।

গানের ক্ষেত্রে আমৃত্যু রুচিশীলতার পরিচয় দিয়ে গেছেন তিনি। দেশাত্ববোধক গান, চলচ্চিত্রের গান কিংবা আধুনিক গানের ক্ষেত্রে সৃষ্টি করেছিলেন নিজস্ব শ্রোতামহল। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু সম্মাননা।