রাজধানীতে চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

838

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চর্ম ও যৌন রোগ বিভাগের চিকিৎসক মো. রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মামলা করেছেন এক নারী।

সোমবার রাতে এক নারী শাহবাগ থানায় এ ব্যাপারে মামলা করেন। মামলা নম্বর-২১। শাহবাগ থানার এসআই আব্দুল মোতালেব বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ওই নারীর জবানবন্দি রেকর্ড করা হয়।

জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রিপন কুমার বিশ্বাস ওই নারীকে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা অনুসারে জবানবন্দি রেকর্ড করার আবেদন জানান। মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে ওই নারী জবানবন্দি দেন।