লুটনে খেলাফত মজলিসের প্রতিষ্টা বার্ষিকী সম্মেলন অনুষ্টিত

ব্যাক্তিজীবনে কুরআন সুন্নাহ প্রতিষ্টার মাধ্যমেই রাষ্ট্রীয়ভাবে খেলাফত প্রতিষ্টা সম্ভব

613

ওয়ানবাংলানিউজ: ৩১ ডিসেম্বর সন্ধ্যায় খেলাফত মজলিস লুটন শাখার উদ্যোগে খেলাফত মজলিসের আটাইশতম প্রতিষ্টা বার্ষিকী সম্মেলনের আয়োজন করা হয়েছে। লুটন শহরে হকওয়েলরিং রোডে উক্ত সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস যুক্তরাজ্যের সভাপতি মাওলানা সাদিকুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত খেলাফত মজলিস যুক্তারাজ্যের সেক্রেটারি মাওলানা শাহ মিযানুল হক।

বক্তাগণ বলেন, ব্যাক্তিজীবনে কোরআন সুন্নাহ প্রতিষ্টার মাধ্যমেই রাষ্ট্রীয়ভাবে খেলাফত প্রতিষ্ঠা সম্ভব। বক্তাগণ আরও বলেন, খেলাফত প্রতিষ্টার এই আন্দোলনে শুধু নির্দিষ্ট শ্রেনীর মানুষ নয়, সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে। তাহলেই সামাজিক এবং রাষ্ট্রীয় পরিবর্তন সম্ভব।

লুটন শাখার সভাপতি মুফতি মাসরুর আহমেদ বুরহানের সভাপতিত্বে, শাখা সেক্রেটারি মাওলানা উবাইদুল্লাহ’র পরিচালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিস যুক্তরাজ্যের সহ সভাপতি মাওলানা জি এম ফরহাদ, লুটন শাখার প্রচার সম্পাদক মিফতাহুর রাহমান, বায়তুল সম্পাদক জাহেদ আহমেদ, সহকারী বায়তুল মাল সম্পাদক ক্বারি আহমদ প্রমুখ।
তাছাড়া সমাবেশে মিডিয়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিম্বার টিভি’র সিইও হাফেজ মাওলানা কে আই ফেরদৌস।

সর্বশেষ শাখা সভাপতি মুফতি মাসরুর আহমেদ বুরহানের সমাপনী বক্তব্যের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।