লন্ডন জাতীয় পাটির উদ্যোগে দলের ৩২তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন

648

ওয়ানবাংলানিউজ: বাংলাদেশ জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে যুক্তরাজ্য জাতীয় পার্টির অংগসংগঠন লন্ডন জাতীয় পার্টি। গত পহেলা জানুয়ারী বার্কিয়ে অবস্থিত লন্ডন জাতীয় পার্টির নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ছিল আলোচনা সভা ও পার্টির জন্মদিন উপলক্ষ্যে কেক কাটার আয়োজন।
জাতীয় পার্টির লন্ডন শাখার আহবায়ক আজম আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ শাহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ইউরোপের কো-অর্ডিনেটর মুহাম্মদ মুজিবুর রহমান।
জন্মদিনের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ জয়নাল উদ্দিন, আইনজীবী মুহিদ চৌধুরী, জবলুল ইসলাম লনী, মোহাম্মদ রমজান আলী, মজির উদ্দিন, আহমদ হোসেন, হাজী আব্দুল কাদির, আনিক মিয়া, হাজী জয়তুন গনী, হাজী আফরোজ বখত, জয়নাল আবেদিন সহ লন্ডন শাখা জাতীয় পার্টির নেতাকর্মীরা।
বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়নে জাতীয় পার্টির বিকল্প নেই, তারা জাতীয় পার্টিকে আবারো দেশ পরিচালনার দায়িত্বে নিয়ে আসতে সবাইকে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে জাতীয় পার্টির ৩২তম জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়।
উল্লেখ্য, হুসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে ১৯৮৬ সালের পহেলা জানুয়ারী জাতীয় পার্টি গঠিত হয়।