ওয়ানবাংলানিউজ: ব্রিটেনের বর্ডারগুলোতে ভলান্টিয়ার গার্ড নিয়োগের পরিকল্পনা করছে সরকার। পুলিশ যেভাবে কম্যুনিটি পুলিশ নিয়োগ দেয়া হয়ে থাকে সেভাবে ব্রিটেনের বর্ডারে ভলান্টিয়ার গার্ড নিয়োগের চিন্তা করছেন মন্ত্রীরা।
হোম অফিস জানিয়েছে, ছোট বিমান বন্দর ও সমুদ্র পথে বর্ডার স্পেশাল ফোর্স ভলান্টিয়ার নিয়োগের প্রস্তাব আলোচনা করা হয়েছে। তবে বর্ডার সংলগ্ন আসনের এমপিরা এর বিরোধীতা করে বলছেন, আমাদের ডাড-আর্মি নিয়োগের সেট আপ নেই। বর্ডারগুলোতে কাস্টম ক্লিয়ারিং, গুডস আনা নেয়া ও ইমিগ্রেশন কন্ট্রোল সিস্টেমে নেতিবাচক বা মান সম্পন্ন সার্ভিসের অভাবে সরকার এরকম পরিকল্পনা কথা ভাবছে।
হোম অফিসের মুখপাত্র জানিয়েছেন, বর্ডার স্পেশাল ফোর্স ভলান্টিয়ার গার্ড নিয়ে আলোচনা হচ্ছে, পুলিশ ও বর্ডার এজেন্সি সমূহ কিভাবে তাদের নিয়োজিত করবে, কেমন করে সমন্নয় করা হবে তা নিয়ে আলোচনা হচ্ছে।
এক রিপোর্টে জানা গেছে, বিগত সময়ে প্রায় ৬২টি বন্দর, জেটি বর্ডারে প্রায় চেকিং শুন্যতায় অভাবে স্মাগলিং ইমিগ্রেশন বা মানব পাচার তথা আদান প্রদান সহজ হয়েছে। কোন কোন সময় ঐ সব স্থানে কেউই উপস্থিত থাকেন না।
ডোভারের এমপি চার্লি এলপিক বলেন, বর্ডার সিকিউরিটি হলো স্কিলড জব এবং সেজন্য দীর্ঘদিনের ট্রেনিং দেয়া হয়ে থাকে তাদের। এমতাবস্থায় এমন গুরুত্বপুর্ণ স্থানে ভলান্টিয়ার গার্ড বা কম্যুনিটি পুলিশ স্টাইল অথবা ডাড আর্মি স্টাইল গার্ড নিয়োগের আগে বিস্তর চিন্তা ভাবনা করা উচিত। সূত্র: লন্ডনটাইমস















