ওয়ানবাংলানিউজ: প্রতি বছরের ন্যায় এবারো বাংলাদেশী ইতালিয়ান ফেমিলী ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইন টাওয়ার হ্যামলেটস এর উদ্যোগে পূর্ব লন্ডনের ইয়ানশাইন সেন্টারে ‘ইয়ার এন্ড পার্টি ও নিউ ইয়ার সেলিব্রেশন পার্টি’ অনুষ্ঠান গত ২৮ই ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যরা স্বপরিবারে অংশনেন।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে অনুষ্ঠান শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর। বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন জসিম, সহ-সভাপতি ফয়সাল আলম, সাধারণ সম্পাদক মীর হাফিজুর রহমান বাবু, ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রহিম, উপদেষ্টা আবু তাহের, উপদেষ্টা শাহাদাত হোসেন।
বক্তারা প্রায় শেষ হওয়ার বছরের বিভিন্ন সুখ দুঃখের স্মৃতি উপস্থিত সবার সাথে শেয়ার করেন এবং নতুন বছর সবার জন্য শুভ হউক এই কামনা করেন।
অনুষ্ঠানে ইউরোপ খ্যত কন্ঠ শিল্পী শতাব্দী করের গান ও এষা ভদ্রার নৃত্য আগত সবাই কে মুগ্ধ করে। আলোচনা সভা পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কবি আলী রেজা খান, সংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা হক লীনা। পরিশেষে রাফেল ড্র পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাসুদ সরদার।















