ঢাকা সংবাদদাতা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পক্ষে চতুর্থ দিনের মতো যুক্তিতর্ক শুরু হয়েছে। বুধবার বেলা ১১টার কিছু পরে খালেদা জিয়ার উপস্থিতিতে রাজধানীর বকশীবাজারে পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামানের আদালতে যুক্তিতর্ক শুরু হয়। যুক্তিতর্ক উপস্থাপন করছেন খালেদা জিয়ার আইনজীবী আব্দুর রেজ্জাক খান।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলেই রায়ের পর্যায়ে চলে আসবে। এছাড়া শিগগিরই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে।
জিয়া অরফানেজ ট্রাস্টের নামে এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় মামলাটি করা হয়।















