ঢাকা সংবাদদাতা: খালেদা জিয়া আদালতে গেলে কোনও না কোনও ঘটনা ঘটে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের সমাজকল্যাণ ও ত্রাণ উপকমিটির উদ্যোগে আয়োজিত কম্বল বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা প্রসঙ্গে কাদের আরও বলেন, তিনি আদালতে যাওয়ার সময় নেতা-কর্মীরা রাস্তা দখল করে রাখে। পুলিশকে উস্কানি দেয়। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল মারে। তাহলে কি পুলিশ বসে থাকবে? পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেবে।
তিনি বলেন, আমরা দেখেছি খালেদা জিয়া আদালতে যাওয়ার পর আইনজীবীরাও হাতাহাতি করেছে। এসব বলতে চাই না।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সমাজ কল্যাণ ও ত্রাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, কার্যনির্বাহী সদস্য রিয়াজুল কবির কাওছার প্রমুখ।
মঙ্গলবার ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের সমাজকল্যাণ ও ত্রাণ উপকমিটির উদ্যোগে আয়োজিত কম্বল বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।















