ওয়ানবাংলানিউজ: গত ২৩ ডিসেম্বর শনিবার পূর্ব লন্ডনের এশাআতুল ইসলাম ফোর্ড স্কয়ার মসজিদে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের মাসিক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি মাওলানা শুয়াইব আহমদের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী মাওলানা সৈয়দ তামীম আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ আসগর হোসাইন (দা.বা )।
সভায় বর্তমান বিশ্ব পরিস্থিতি ও আমাদের করণীয় সম্পর্কে দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সিনিয়র সহ সভাপতি মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম, আলোচনায় অংশ গ্রহন করেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের ট্রেজারার হাফিজ হুসাইন আহমদ বিশনাথী, জয়েন্ট সেক্রেটারী মাওলানা শামছুল আলম কিয়ামপুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা ইলিয়াস আলী, সহকারী ট্রেজারার মুফতি মুতাহির সিদ্দীক, মাওলানা সাদিকুর রাহমান, উপদেষ্টা আলহাজ মুহাম্মদ আলী, আলহাজ্ব খালিস মিয়া, আলহাজ্ব আব্দুল হান্নান, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের তাফসিরুল কোরআন বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা মোস্তাক আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক হাফীজ জিয়াউদ্দীন, যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ হোসাইন আহমদ, নির্বাহী সদস্য হাফিজ রশীদ আহমদ, হাফিজ গিয়াস উদ্দীন, হাফিজ মাওলানা নিজাম হক্ব, হাফিজ মুতিউর রহমান প্রমুখ।
সভায় বক্তাগন পবিত্র আলকুদস শহরের অপরিসীম গুরুত্ব ও ফজীলত তুলে ধরে নবী রাসুল গনের অসংখ্য স্মৃতির লীলাভূমি বাইতুল মকাদ্দাস নিয়ে আন্তর্জাতিক ভাবে যে গভীর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক জেরুজালেমকে ইসরাইলী রাজধানি ঘোষণার প্রেক্ষিতে দুনিয়া ব্যাপি যে শ্বাস রুদ্ধকর পরিস্থিতি’ র সৃষ্টি হয়েছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বক্তাগন জাতিসংঘ ও ও,আই,সি’র আন্তর্জাতিক ফোরাম থেকে ট্রাম্প পলিসির বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণের ভূয়সী প্রসংশা করে বলেন যে সারা বিশ্বের বিশেষতঃ মধ্যপ্রাচ্যের শান্তি শৃংখলা ও নিরাপত্তা পরিস্থিতি রক্ষার বৈশ্বিক স্বার্থে এই মুহুর্তে প্রয়োজন সমগ্র মানবজাতি’ বিশেষতঃ মুসলিম বিশ্বে ঐক্য প্রতিষ্ঠা ও শান্তি প্রক্রিয়া কে গতিশীল করা। মুসলমানদের শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ বিশ্বব্যাপী রাজনৈতিক কার্যক্রম নৈরাশ্যের মধ্যে ও আশার আলো সঞ্চার করতে পারে । মহানবী (সাঃ) এর পবিত্র সুন্নতের মধ্যে আমরা এ শিক্ষাই পাই যে, অমানিশার অন্ধকার যত গভীর হয়, সুবহে সাদিকের আলো ততই নিকটবর্তী হয়। এর ই ভিত্তিতে বলা যায় যে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ইনসাফের আলো অদূর ভবিষ্যতে প্রজ্জ্বলিত হবে । ইসলাম ও মুসলমানদের হারিয়ে যাওয়া গৌরব আবারো পুনরুদ্ধার হবে ।
সভায় বক্তাগন পূর্বসূরি আকাবির-আসলাফের অনুসৃত পথ ধরে পরিপূর্ণ ইখলাস ও আল্লাহর সন্তুষ্টি’ র উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয়ে জমিয়তের নববী পতাকাতলে রাজনীতি ও আল্লাহর নেযাম প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান । সভায় যুগশ্রেষ্ট আলিমেদ্বীন ও ইসলামী শিক্ষা ব্যবস্থার কালজয়ী অভিভাবক মাওলানা আবদুল বাসিত বরকতপূরী রাহমাতুল্লাহি আলাইহি র অমর কীর্তি নিয়ে প্রাণবন্ত আলোচনা হয় এবং হযরতের পরকালীন মর্যাদা বৃদ্ধির জন্য কায়মনোবাক্যে মোনাজাত করা হয় ।















