লন্ডনে মিডিয়াকাপ ক্রিকেট ২৪ আগস্ট শনিবার

379

ওয়ানবাংলানিউজ: লন্ডন ও পাশ্ববর্তী শহরের বাংলা মিডিয়াতে কর্মীদের নিয়ে এবারো অনুষ্ঠিত হচ্ছে মিডিয়াকাপ ক্রিকেট টুর্নামেন্ট। আগামী ২৪ আগস্ট শনিবার পূর্ব লন্ডনের হ্যাকনী মার্স মাঠে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। ক্যানারী ওয়ার্ফ গ্রুপের অর্থায়নে এবং লন্ডন ক্রিকেট লীগ ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সার্বিক সহযোগিতায় ৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে লীগ পদ্ধতিতে খেলবে। একই দিন বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ।
গত ১৫ই আগস্ট বৃহস্পতিবার পূর্ব লন্ডনের রিজেন্ট লেইক হলে অনুষ্ঠিত হয়েছে সবগুলো দল নিয়ে জার্সি বিতরনী অনুষ্ঠান। টুর্নামেন্টের আয়োজক কমিটির প্রধান জাকির খানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর পারভেজ আহমেদ, শাহগীর বখত ফারুখ, শফিকুল ইসলাম, নাহাস পাশা, মির্জা আসহাব স্পন্সরদের মাঝে ছিলেন এম এ বারী, শরিফ ইসলাম, শাফিউল আলম রকন, হাবিবুর রহমান এবং আয়োজক কমিটির মোস্তাক বাবুল, আবু সুফিয়ান ঝিলাম, এমদাদুল হক চৌধুরী, এবং নাহিদ নেওয়াজ রানা সহ বিভিন্ন দলের ম্যানেজার খেলোয়াড় গন ।

আয়োজকরা আশা করছেন গত বছরের ন্যায় এবারো একটি প্রতিদ্বন্ধিতাপূর্ণ খেলা হবে। এতে মিডিয়াকর্মী ও তাদের পরিবারকে মাঠে এসে খেলা দেখার আহবান জানান আয়োজকরা।