যুক্তরাজ্যে বনফায়ার নাইটে হা*মলার শঙ্কা, প্রস্তুত প্রশাসন …

32

সাইফ হাসান: যুক্তরাজ্যে বনফায়ার নাইটকে কেন্দ্র করে বড় ধরনের বিশৃঙ্খলা ও হা*মলার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে জরুরি সেবাকর্মী এবং দমকলবাহিনীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও দমকল বিভাগ একযোগে মাঠে নেমেছে। দেশটির বিভিন্ন শহরে আতশবাজি নিয়ে উৎপাত করায় ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রে*প্তার করা হয়েছে। সং*ঘাতপূর্ণ এলাকাগুলোতে কড়া নজরদারির পাশাপাশি বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

পাঁচই নভেম্বরের বনফায়ার নাইটকে ঘিরে যুক্তরাজ্যের লিডস ও এডিনবার্গসহ বিভিন্ন শহরে সহিংস আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। হ্যালোইনের রাতে বার্মিংহামের কেন্দ্রস্থলে আতশবাজি ফোটানোর ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সলফোর্ডের একটি পানশালায় প্রায় ৬০ জন তরুণ আতশবাজি ছুড়ে আতঙ্ক তৈরি করে। পরিস্থিতি সামাল দিতে স্কটল্যান্ডে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের পর সবচেয়ে বড় পুলিশি নিরাপত্তা অভিযান শুরু হয়েছে।

এডিনবার্গ ও গ্লাসগোর নির্দিষ্ট কিছু এলাকায় আতশবাজি নিষিদ্ধ করে নিয়ন্ত্রণ অঞ্চল ঘোষণা করা হয়েছে, যেখানে সেল্টিক ও তুর্কি ক্লাব বেসিকতাসের ইউরোপা লিগের ম্যাচ ঘিরেও চরম সতর্কতা জারি রয়েছে। ওয়েস্ট ইয়র্কশায়ার, ব্র্যাডফোর্ড এবং হ্যালিফ্যাক্স থেকে ইতোমধ্যে প্রায় ৩০ টন অবৈধ আতশবাজি জব্দ করেছে পুলিশ। ন্যাশনাল পুলিশ চিফস কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষকে উৎসব উদযাপনের সুযোগ দেওয়া হলেও যেকোনো ধরনের অসামাজিক কার্যকলাপ কঠোর হস্তে দমন করা হবে।

গত বছর লিভারপুলে আগুন নেভাতে গিয়ে দমকলকর্মীরা আতশবাজির হামলার শিকার হয়েছিলেন এবং সরকারি তথ্য অনুযায়ী ২০২৫ সালের মার্চ পর্যন্ত ইংল্যান্ডে ১২৯ জন দমকলকর্মী আহত হয়েছেন। ন্যাশনাল ফায়ার চিফস কাউন্সিলের প্রধান ফিল গ্যারিগান ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা মানুষের জীবন বাঁচাতে নিজের জীবন বাজি রাখেন তাদের ওপর আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অন্যদিকে ফায়ার ব্রিগেডস ইউনিয়নের কর্মকর্তা অ্যাডাম টেইলর জানান, ২০১০ সালের পর থেকে দমকল বাহিনীতে কর্মী সংকট চরমে পৌঁছেছে এবং নিরাপদ সেবা নিশ্চিত করতে অবিলম্বে অন্তত পাঁচ হাজার নতুন দমকলকর্মী নিয়োগ দেওয়া প্রয়োজন।

আতশবাজির তীব্র শব্দে পোষা প্রাণী ও গবাদিপশুর মারাত্মক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে এটি সম্পূর্ণ নিষিদ্ধের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। এডিনবার্গ চিড়িয়াখানায় রক্সি নামের একটি বিরল প্রজাতির রেড পান্ডার বাচ্চা আতশবাজির মানসিক চাপে মারা যাওয়ার ঘটনায় স্কটিশ গ্রিনস ব্যক্তিগতভাবে আতশবাজি বিক্রি বন্ধের আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে প্রায় ১৬ লাখেরও বেশি মানুষ আতশবাজি নিয়ন্ত্রণের দাবিতে পিটিশনে স্বাক্ষর করেছেন এবং মেষপালকদের পক্ষ থেকেও প্রাণীদের সুরক্ষায় সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

#যুক্তরাজ্য #বনফায়ারনাইট #ব্রিটিশপুলিশ #aknews #onebanglanews