তরুণীকে ড্রাগ খাইয়ে ধ*র্ষণের দায়ে কারাগারে সাবেক পুলিশ…

37

সাইফ হাসান: স্কটল্যান্ডের গ্লাসগো এবং ইস্ট ডুনবার্টনশায়ার এলাকায় নারীদের ওপর মারাত্মক অপ*রাধ ও ধ*র্ষণের অভিযোগে এক সাবেক পুলিশ কর্মকর্তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ডেরেক ম্যাকনি নামের ৪২ বছর বয়সী ওই ব্যক্তি ড্রাগ দিয়ে অচেতন করে এক তরুণীকে একাধিকবার ধ*র্ষণ করেছিলেন বলে আদালতে স্বীকার করেছেন। এছাড়া তিনি দীর্ঘ পাঁচ বছর ধরে দ্বিতীয় আরেক নারীর ওপর অমানবিক নি*র্যাতন ও হয়রানি চালিয়েছিলেন। একটি মামলার তদন্তের সময় পুলিশ তার মোবাইল ফোন জব্দ করলে এই লোমহর্ষক ঘটনার ভিডিও উদ্ধার হয়। আদালত এই অপরাধীকে যাবজ্জীবন যৌন নিপীড়ক হিসেবে চিহ্নিত করে কঠোর সাজা ঘোষণা করেছেন।

দণ্ডিত ডেরেক ম্যাকনি ২০১৬ সালে পুলিশ স্কটল্যান্ডের চাকরি থেকে পদত্যাগ করেছিলেন। ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে তিনি গ্লাসগো ও ইস্ট ডুনবার্টনশায়ার এলাকায় এই অপরাধগুলো সংঘটিত করেন। গত বুধবার, সেপ্টেম্বর ২ তারিখে তিনি আদালতে নিজের অপরাধ স্বীকার করেন এবং সোমবার, নভেম্বর ২ তারিখে গ্লাসগোর হাইকোর্ট তাকে সাত বছরের কারাদণ্ডসহ অতিরিক্ত আটারো মাসের কারাদণ্ডের রায় প্রদান করেন।

পুলিশ জানিয়েছে, অন্য একটি ঘটনার তদন্তের সময় ম্যাকনির মোবাইল ফোন জব্দ করা হয় এবং সেখানে চারটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওগুলোতে দেখা যায় যে তিনি অচেতন অবস্থায় থাকা এক ভুক্তভোগীর ওপর শারীরিক নির্যাতন চালাচ্ছেন। বিচারক ইয়ং রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করেছেন যে, ভুক্তভোগী নারী তখন সম্মতি দেওয়ার মতো অবস্থায় ছিলেন না এবং এই ঘটনায় তার জীবনে দীর্ঘমেয়াদী মানসিক ও বাস্তবিক নেতিবাচক প্রভাব পড়েছে।

ক্রাউন অফিস অব প্রকিউরেটর ফিসকাল সার্ভিসের কর্মকর্তা ফে কুক বলেছেন যে, ম্যাকনি ভুক্তভোগীদের আস্থার সুযোগ নিয়ে তাদের শোষণ করেছেন এবং এই অপরাধের পেছনে থাকা প্রমাণ ও ভুক্তভোগীদের সাহসিকতাই তাকে আইনের আওতায় আনতে সাহায্য করেছে। পুলিশ পরিদর্শক মায়রি ম্যাকডোনাল্ডও ভুক্তভোগীদের সাহসিকতার প্রশংসা করে বলেছেন যে, পুলিশ স্কটল্যান্ড এ ধরনের সহিংসতা বা যৌন নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং অন্য যে কাউকে সহায়তার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

#স্কটল্যান্ড #অপরাধ #খবর #aknews #onebanglanews