যুক্তরাজ্যে আতশবাজি ফোটালেই গ্রে*প্তার, জারি নতুন নি*ষেধাজ্ঞা…

20

সাইফ হাসান: যুক্তরাজ্যে আইন পরিবর্তনের ফলে চলতি নভেম্বর মাসে বেশ কিছু এলাকায় আতশবাজি ফোটানোর ওপর সম্পূর্ণ নি*ষেধাজ্ঞা জারি করা হয়েছে। অসামাজিক কার্যকলাপ ও বিশৃঙ্খলা ঠেকাতে স্কটল্যান্ডের গ্লাসগো ও এডিনবরাসহ বিভিন্ন স্থানে আতশবাজি নিয়ন্ত্রিত এলাকা কার্যকর করা হচ্ছে। নতুন এই বিধিমালার আওতায় নির্ধারিত এলাকার ভেতরে আতশবাজি ফোটানো বা বাইরে থেকে ছুড়ে মারা শাস্তিযোগ্য অপ*রাধ হিসেবে গণ্য হবে এবং অভিযুক্ত ব্যক্তিকে সরাসরি গ্রে*প্তার করা যাবে। ঐতিহ্যবাহী বনফায়ার নাইটসহ আগামী ৩০ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত এই কড়াকড়ি বলবৎ থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষা এবং অতীতে ঘটে যাওয়া দ*াঙ্গার মতো অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় পুলিশ এই সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করবে।

স্কটল্যান্ডের গ্লাসগোর সাউথসাইড এলাকা যেমন পোলকশিল্ডস, ব্রুমহাউস, গ্লাসগো হারবার এবং পোলক এসএসপিসিএ অঞ্চলে আগামী ৩০ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত এই বিশেষ নিয়ন্ত্রণ কার্যকর থাকবে। দেশটির রাজধানী এডিনবরার ক্যালটন হিল, সিফিল্ড, গ্রেইসমন্ট ও লকএন্ডসহ মোট ১৪টি গুরুত্বপূর্ণ এলাকাকেও এই নিয়ন্ত্রণ জোনের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই দিনগুলোতে আসন্ন ৫ নভেম্বরের ঐতিহ্যবাহী বনফায়ার নাইট উদযাপনের সময়ও ব্যক্তিগতভাবে কোনো ধরনের আতশবাজি ব্যবহারের সুযোগ থাকবে না।

‘আতশবাজি ও পাইরোটেকনিকস স্কটল্যান্ড আইন ২০২২’-এর অধীনে স্থানীয় কাউন্সিলগুলোকে এমন বিশেষ এলাকা নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে। এই আইনের ফলে নির্দিষ্ট সীমানার মধ্যে আতশবাজি পোড়ানো কিংবা সীমানার ভেতরে তা ছুড়ে মারা সরাসরি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। তবে কঠোর এই বিধিনিষেধের মধ্যেও নিয়ন্ত্রিত পরিসরে ছোট স্পার্কলার ব্যবহারের অনুমতি থাকলেও অন্যান্য সব ধরনের সাধারণ ও ভারী আতশবাজি পুরোপুরি নিষিদ্ধ থাকবে।

প্রায় ১২ হাজার জনসংখ্যার গ্লাসগোর পোলকশিল্ডস এলাকায় বিগত কয়েক বছর ধরে আতশবাজিকে ঘিরে মারাত্মক বিশৃঙ্খলা তৈরি হয়, যার মধ্যে ২০১৮ সালের ৫ নভেম্বরের সংঘাতময় ঘটনা অন্যতম। পুলিশ সরাসরি এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

এ প্রসঙ্গে নর্থ ল্যানারকশায়ার কাউন্সিল জানিয়েছে, এই নিয়ন্ত্রণ জোন আতশবাজি সমস্যার একমাত্র বা সামগ্রিক সমাধান নয়। তাদের মতে, অংশীদার সংস্থাগুলোর সাথে সমন্বয় করে এটি তখনই প্রয়োগ করা উচিত, যখন অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থার পাশাপাশি একটি কার্যকর সুরক্ষাকবচ গড়ে তোলা প্রয়োজন হয়।

#যুক্তরাজ্য_সংবাদ #স্কটল্যান্ড_খবর #আতশবাজি_আইন #aknews #onebanglanews