আল্লামা আব্দুল বাসিত বরকতপুরী রহঃ এর স্মরণে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার দুআ মাহফিল অনুষ্ঠিত

1094

ওয়ানবাংলানিউজ: সিলেটের বরেণ্য আলেম দ্বীন,আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ’র সাবেক মহাসচিব, সিলেট দরগাহ মাদ্রাসার সাবেক মুহাদ্দিস,আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র অন্যতম সদস্য প্রখ্যাত শায়খুল হাদীস আল্লামা আব্দুল বাসিত বরকতপুরী রহঃ এর স্মরণে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার উদ্যোগে আলোচনা সভা ও দুআ মাহফিল এর আয়োজন করা হয়।

সংগঠনের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক শায়েখ মাওলানা ফয়েজ আহমদ এর পরিচালনায় গত ১৬ ডিসেম্বর রাতে প্লাস্টো জামেয়া ইসলামীয়া মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দুআ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেদায়ে মিল্লাত রহঃ এর অন্যতম খলিফা,বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার উপদেষ্টা পরিষদের সদস্য বিশিষ্ট আলেম শায়েখ মাওলানা তরিকুল্লাহ।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, মাওলানা মুহাম্মদ শাহনুর মিয়া, সহ সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ, মাওলানা নাজিম উদ্দীন,বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুল হক কামালী, লন্ডন মহানগরীর সিনিয়র সহ সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান,প্রমুখ।

দু’আ মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেছেন,শায়খুল হাদীস আল্লামা আব্দুল বাসিত বরকতপুরী রহঃ এক জন দক্ষ মুহাদ্দীস ছিলেন।দীর্ঘ দিন সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইলমে হাদীসের খিদমত করে অসংখ্য অগণিত আলেম উলামা তৈরী করে গেছেন।তিনি আদর্শ মানুষ গড়ার কারিগর ছিলেন।দ্বীনি শিক্ষার প্রচার ও প্রসার এবং উন্নয়নে আল্লামা বরকতপুরী রহঃ যে অবদান রেখেছেন তা ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে।তার ইন্তেকালে আমরা আমাদের এক জন অভিভাবক কে হারিয়েছি।
সভাপতির বক্তব্যে শায়খুল হাদীস মাওলানা রেজাউল হক বলেছেন,আল্লামা আব্দুল বাসিত বরকতপুরী রহঃ ছিলেন যুগ শ্রেষ্ঠ আলেম আল্লামা বিন্নুরী ও উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ শায়খুল হাদীস আল্লামা আজিজুল রহঃ এর হাতে গড়া ছাত্র।তিনি দ্বীনি শিক্ষার খিদমতের পাশা পাশি ইসলাম বিদ্ধেষী শক্তির মোকাবিলায় আন্দোলনের ময়দানে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
পরিশেষে আল্লামা আব্দুল বাসিত বরকতপুরী রহঃ দরজাহ বুলন্দির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীন এর দরবারে বিশেষ দুআ করা হয়।দুআ পরিচালনা করেন শায়েখ মাওলানা তরিকুল্লাহ